বিএনপির বিদেশি কোন প্রভু নেই: হাবিব উন নবী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির বিদেশি কোন প্রভু নেই: হাবিব উন নবী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপির বিদেশি কোন প্রভু নেই, উপরে আল্লাহ নিচে জনগণ—এর বাইরে আমাদের কোন শক্তি নাই। সুখে-দুঃখে আমরা জনগণের সাথে থাকব। আমাদের দিয়ে যেন জনগণের কোন অসুবিধা না হয় সে জন্য শহীদ জিয়ার সৈনিকদের সব সময় সচেতন থাকতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলনে যাবার পথে জামালপুর সদর উপজেলার দিগপাইত মোড়ে জেলা বিএনপি আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।

হাবিব উন নবী বলেন, দীর্ঘ ১৬টি বছর আপনাদের ওপর অনেক অত্যাচার, নির্যাতন হয়েছে। রাতে ঘুমাতে পারেননি, আপনাদেরকে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে, আপনার বাড়ির মা-বাবাসহ আত্নীয়স্বজনদের সাথে দুর্ব্যবহার করেছে পুলিশ। বড় ভাইকে না পেলে ছোট ভাইকে ধরে নিয়ে গেছে। এমন অনেক অত্যাচার নির্যাতন হয়েছে বিগত ১৬টি বছর বিএনপির নেতা-কর্মীদের সাথে।

তিনি বলেন, আমরা আগামী দিনে এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করব—যেখানে কোন অত্যাচার, নির্যাতন ও পুলিশী হয়রানি থাকবে না। যেখানে মানুষ স্বাধীনভাবে বসবাস করবে । একটা শিক্ষা, শিল্প, সাংস্কৃতিক, অর্থনীতি ও রাজনীতিসহ প্রতিটি ক্ষেত্রকে বাংলাদেশের চূড়ায় নিয়ে যাব আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।

পথ সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ প্রমুখ।

এ সময় জেলা বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভা শেষে তিনি সরিষাবাড়ীর উদ্দেশে রওনা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ