বিএনপির বৈধ সমাবেশ নিয়ে নিশ্চিন্ত ডিএমপি’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির বৈধ সমাবেশ নিয়ে নিশ্চিন্ত ডিএমপি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ

 

‘যেহেতু বিএনপির সমাবেশ পরিপূর্ণভাবে বৈধ তাই এতে কোনো ধরণের ঝুকি দেখছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এজন্য সমাবেশে যোগদানে কোনো ধরণের বাধা বা গ্রেপ্তারের সম্মুখীন হতে হচ্ছে না দলটির সমর্থকদের। তবে পরিস্থিতি সামাল দিতে মাঠে রয়েছে ৩২ হাজার পুলিশ সদস্য।’

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে এসে সাংবাদিকদের একথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার এবং যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

হারুন বলেন, ‘বিএনপির সমাবেশ একটি বৈধ সমাবেশ। তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। সমাবেশটিকে কেন্দ্র করে যে আতঙ্ক ছিল তা এখন আর নেই। মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছেন।’

এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘আমরা আগেই বলেছি কোথাও রাস্তায় কোন প্রোগ্রাম করতে দেওয়া হবে না। তাই এখনও নয়াপল্টনের সড়ক বন্ধ। সমাবেশ শেষে তা খুলে দেওয়া হবে।’

নিজ বক্তব্যে হাফিজ বলেন, ‘সমাবেশকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি।’

আর বিপ্লব বলেন, ‘আমরা সমাবেশের আশপাশের এলাকা পরিদর্শন করেছি। আমি আশা করি, সমাবেশ শেষ করে সবাই শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাবে। কিন্তু কেউ এর ব্যত্যয় করলে তাকে ছাড় দেওয়া হবে না। কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ