বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমীপে আমার কিছু কথা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমীপে আমার কিছু কথা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৩০, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৩০, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

 

তথ্য নির্ভরতা দেশ
ও দলের ক্ষেত্রে খুবই গুরুত্বপুর্ন বিষয়:
তথ্য বিভ্রাটের কারনে দেশ আজ ক্রান্তিকালীন সময় পার করছে। তেমনিভাবে দেশের বৃহত্তম জন নন্দিত রাজনৈতিক দল বি এন পি আজ তথ্যসমৃদ্ধ দল নয় তা প্রতিয়মান হচ্ছে। এই দলটি ছাত্র জনতার আন্দোলন কালীন সময়ে ও বর্তমানে – দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যাননের মিশন ও ভিষন কে বর্তমান অবারিত তথ্য প্রযুক্তির স্বর্নযুগেও জন সম্মুক্ষে উপস্থাপনে ব্যর্থ হচ্ছে। যার কারন হিসাবে আমি মনে করছি বি এন পির কোন দক্ষ মিডিয়া সেল নাই। যা আছে নাম মাত্র ধান্ধাবাজদের আখড়া। কোন একটা মিথ্যা নিউজের প্রতিবাদ, দলের চেয়ারম্যানের সর্বশেষ কর্মসুচির প্রচার, বক্তব্য গুলির ধারাবাহিক প্রচার, মিডিয়া কিংবা সংবাদ সংস্থার সাথে নিবিড় যোগাযোগ এমন কি ফেইসবুকে ও একটি গঠনমূলক পোস্ট পর্যন্ত করার যোগ্যতা সম্পন্ন কর্মী পরিলক্ষিত হচ্ছে না। বিগত ৩মাস ২৫ দিন বি এন পি উপজেলা নেতারা ব্যস্ত – আওয়ামী পুনর্বাসন বানিজ্য নিয়ে আর ইউনিয়ন নেতারা ব্যস্ত – ও এম এস, টিসিবি চাল ডাল তেলের ডিলার শীপ নিয়ে আর জেলার নেতারা সিন্ডিকেট করে, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, এল জি আর ডি, স্বাস্থ্য বিভাগ, রোডস এন্ড হাই ওয়ের কাজ নিয়ে কন্ট্রাকটদের কাছে বিক্রি করে মধ্যস্বত্ব ভোগে ব্যস্ত। কিন্ত দলের কাজে মাথায় মাথায় ডুসোডুসি করছে, মামলা হামলায় জর্জরিত হাড্ডিসার ভিক্ষুকে পরিনত হওয়া তৃনমুল কর্মী গুলি। কেউ তাদের আশা ভরসা কিংবা পাশে দাড়াতে নারাজ। তারপর ও দলীয় প্রোগ্রাম দিলে, এই দল পাগল কর্মী গুলি এখনো উল্কার মত ছুটে যায় বলেই এখনো বি এন পির প্রোগ্রাম সফল হয়। এসকল তথ্য সুনিপুণ ভাবে তুলে ধরার জন্যে হলেও দলের আভ্যন্তরীণ নিজস্ব মিডিয়া সেল খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ বলে মনে করি।
এস এম সেলিম রেজা ( সাবেক ছাত্র দল যুগ্ম আহবায়ক সোনাগাজী উপজেলা/১৯৮৫ সাবেক সাধারন সম্পাদক জেদ্দা প্রাদেশিক বি এন পি ১৯৯৯ – ২০১১)

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ