বিএনপির রোডমার্চ ঘিরে সিলেটে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ভৈরব থেকে শুরু হওয়া বিএনপি’র রোডমার্চ সন্ধ্যার আগেই সিলেটে এসে পৌঁছানোর কথা রয়েছে। হবিগঞ্জের পথসভা শেষ করে এখন রোডমার্চটি সিলেটের প্রবেশমুখ শেরপুরের পথে রয়েছে। রোডমার্চ বহরে পথে পথে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।
এদিকে রোডমার্চের বহরটি সিলেটের আলীয়া মাদ্রাসা এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। এজন্য প্রস্তুত নগরের আলীয়া মাদ্রাসা ময়দান। এরই মধ্যে বিকেল ৩ টা থেকে মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন।
সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা জানিয়েছেন, সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠের এ সমাবেশে রোডমার্চের সঙ্গে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তৃতা করবেন। এতে সভাপতিত্ব করবেন নগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন।
জনতার আওয়াজ/আ আ