বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বায়তুল মোকাররম এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টা থেকে শুরু হয় এই ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে করে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে ডিবি প্রধান হারুন-অর-রশিদ বলেন, বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শতাধিক ককটেল, পাঁচ-ছয় বোতল পেট্রল, ৫০০ লাঠিসোটা, ৭টি দেশি-বিদেশি অস্ত্র পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে কার্যালয়ের সামনে ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ হয়। এর পর সেখানে ব্যাপক পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ কার্যালয়ে প্রবেশ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ