বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হলেন পারভেজ রেজা কাকন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

এতদিন শূন্য থাকা বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদ পূরণ করা হয়েছে। এ পদে ডা. পারভেজ রেজা কাকনকে মনোনীত করেছে দলটি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে ডা. পারভেজ রেজা কাকনকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

জনতার আওয়াজ/আ আ