বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হলেন পারভেজ রেজা কাকন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হলেন পারভেজ রেজা কাকন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

 

এতদিন শূন্য থাকা বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদ পূরণ করা হয়েছে। এ পদে ডা. পারভেজ রেজা কাকনকে মনোনীত করেছে দলটি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে ডা. পারভেজ রেজা কাকনকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ