বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাস্থ্য নিয়ে উদ্বীগ্ন পরিবার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাস্থ্য নিয়ে উদ্বীগ্ন পরিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাস্থ্য নিয়ে উদ্বীগ্ন পরিবার। তার স্ত্রী অভিযোগ করেছেন, তার বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না কারা কর্তৃপক্ষ।

রুহুল কবির রিজভীর স্ত্রী বলেন, ‘আমি তাদের বার-বার ফোন দিলেও ফোন ধরছেন না। আজ কারাগারে গিয়ে যোগাযোগ করলে জেল সুপার দেখা করেন নি। ডেপুটি জেলার আমিনুর রহমান আমাকে দীর্ঘক্ষন বসিয়ে রেখে বলেন রিজভী সাহেব ভালো আছেন। তাকে চিকিৎসকেরা দেখাশুনা করছেন। আপনি চলে যান।’

এর আগে তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

কারাগারে রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হওয়ার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘অবিলম্বে তার উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাইরে বিশেষায়িত কোনো হাসপাতালে হস্তান্তর করার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আল্লাহ না করুন, রিজভী আহমেদের কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে এর দায়ভার সরকারকেই নিতে হবে। একই সাথে কারাগারে তার বিষয়ে স্পষ্ট করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমরা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে জানাচ্ছি যে, কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ২ দিন যাবৎ মারাত্মকভাবে অসুস্থ। আমরা জানতে পেরেছি তিনি বর্তমানে কারা হাসপাতালে ২দিন যাবৎ চিকিৎসাধীন আছেন এবং কোনো খাবার খেতে পারছেন না। রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী আমাদেরকে জানিয়েছেন, তিনিও এ বিষয়ে বার-বার যোগাযোগ করে কোনো কিছু জানতে পারছেন না।’

রিজভী আহমেদ আগে থেকেই অসুস্থ ছিলেন জানিয়ে প্রিন্স বলেন, ‘স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি হরতালে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেসময় এবং পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় তার শরীরে অপারেশন হয়। গত ২ বছরে তিনি হৃদরোগে ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত ছিলেন। এরআগেও তিনি যখন কারাগারে বন্দি থাকাবস্থায় অসুস্থ হয়ে পডেছিলো তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছিল। কারা হাসপাতালে রেখে চিকিৎসা করানো সম্ভব ছিলনা বলেই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ