বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ জনের জামায়াতে যোগদান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৩০০ জন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জামায়াতের পক্ষ থেকে নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
যোগদানকারীরা ছিলেন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অন্যান্য দলের নেতা-কর্মী।
জামায়াতে ইসলামী মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হুদা বলেন, “এখন আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারছি। এক সময় আমাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, যা সফল হয়নি। আগামীতে জামায়াত নির্বাচিত হলে আমরা সরকারি গাড়ি বা বিশেষ সুবিধা নেব না। আমরা ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকের এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সচিব মাওলানা কাজী রুহুল আমিন, গাংনী উপজেলা আমির মো. রবিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন শাখার আমির মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
জনতার আওয়াজ/আ আ