বিএফইউজে নির্বাচনে গাজী-গনি পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএফইউজে নির্বাচনে গাজী-গনি পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ

 

জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন
নিউজ ডেস্ক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে জয় পেয়েছে গাজী-গনি পরিষদ। সবক’টি পদেই জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ এম. আবদুল্লাহ পেয়েছেন ১৪৭ ভোট। আর মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল আমিন রোকন পেয়েছেন ১১২ ভোট।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম মহসিন (১৫৭ ভোট), ওবায়দুর রহমান শাহীন (২১৪) ও মুহাম্মদ খায়রুল বাশার (১৮৮)।

সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন এহতেশামুল হক শাওন (১৮৯ ভোট), ড. সাদিকুল ইসলাম স্বপন (১৯৮) ও বাছির জামাল (২১৫)।

কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম (২১১), সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ (১৮৪), দফতর সম্পাদক মো: আবু বকর (২০৯), প্রচার সম্পাদক মো: শাজাহান সাজু (১৮০)।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত (২১৩), মো: মোদাব্বের হোসেন (২০৫), অপর্ণা রায় (১৯৪), মুহাম্মদ আবু হানিফ (১৭২), ম. হামিদুল হক মানিক (১৬০), মীর্জা সেলিম রেজা (১৫৮) ও মো: আব্দুর রাজ্জাক বাচ্চু (১৪৫ ভোট)।
নব নির্বাচিত সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ