বিকেলে নুরের সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিকেলে নুরের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে অস্থিরতা চলছে গণঅধিকার পরিষদের। চলছে পাল্টা-পাল্টি বহিষ্কার। এর মধ্যে সংবাদ সম্মেলন ডেকেছেন নুর।

রাজধানীর বিজয় নগর জামান টাওয়ারে রোববার (২ জুলাই) বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

নুর বলেন, রেজা কিবরিয়ার বিষয়, দলের কাউন্সিল এবং গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (১ জুলাই) দ্বিতীয়বারের মতো রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাকে অপসারণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ