বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৩, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৩, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ

 

ঢাকা দুই মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। আজ শনিবার আড়াইটায় নয়া পল্টন দলটির কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্ব করবেন ও সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব আমিনুল হক। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছে নয়াপল্টনে। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে দলটির নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ