বিচ্ছেদের পথে ক্যাটরিনা-ভিকির সংসার! - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিচ্ছেদের পথে ক্যাটরিনা-ভিকির সংসার!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বিয়ের পর প্রেম জানালা দিয়ে পালায়— দাম্পত্যজীবনের এক বছর যেতেই প্রবাদটি সত্যি হতে চলেছে বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ক্ষেত্রে। সেই সঙ্গে উঠেছে ভাঙনের সুর। সম্প্রতি এমন গুঞ্জন রটেছে বলিউডে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিয়ের পর থেকেই একে অন্যের গায়ে লেগে থাকতেন এই তারকা দম্পতি। দেশ-বিদেশে ভিকির বাহুলগ্না হয়ে ঘুরে বেড়াতে দেখা যেত ক্যাটকে। তবে সম্প্রতি দুজনকে আর একসঙ্গে দেখা যাচ্ছে না। তবে কি ভেঙে যাচ্ছে— ফলে এমন সন্দেহ মাথায় নিয়ে ঘুরছেন অনেকে।

জানা গেছে, প্রয়াত পামেলা চোপড়ার স্মরণসভায় এক সঙ্গে এসেছিলেন ক্যাটরিনা-ভিকি। কিন্তু ফেরার সময় ভিকিকে নাকি একা ফিরতে দেখা গেছে। ক্যাটরিনা সঙ্গে ছিলেন না। তাছাড়া দুজনের চোখেমুখেই ছিল নাকি অশান্তির ছাপ!

এছাড়া পাপারাৎজিদের লেন্স বলছে, প্রার্থনা সভাতেও নাকি তারা আলাদা হেঁটে পৌঁছেছেন। ক্যাট নাকি ভিকিকে ছেড়ে বারবার এগিয়ে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে নেটিজেনরা অনুমান করে নিয়েছেন, দম্পতির মধ্যে কিছু তো গোল বেঁধেছে। ফেরার পথে একা ভিকির মুখে নাকি রাগের ছাপ স্পষ্ট।

ঈদ পার্টিতেও ভিকিকে দেখা যায়নি। সেখানে একা ছিলেন ক্যাটরিনা। ফলে সব মিলিয়ে নেটাগরিকরা ধারণা করছেন, অশান্তি চলছে এই তারকা দম্পতির ঘরে।

তবে অনেকে অবশ্য এই ধারণাকে ভিত্তিহীন বলে মনে করছেন। তাদের ভাবনা, সব সময় গায়ে গায়ে লেগে থাকতে হবে কেন? সংসারে মান-অভিমান চলতেই পারে। তাছাড়া তারকাদের অনেক দায়িত্ব সামলাতে হয়। সেসব নিয়েও বাড়তি চাপ থাকতে পারে। সেকারণেই হয়তো আলাদা ছিলেন ভিকি-ক্যাট। তবে এ নিয়ে ভিক্যাট কোনো মন্তব্য করেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ