বিজয় দিবসে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজয় দিবসে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় নগরীর জিন্দাবাজাররস্থ সহির প্লাজার সামনে থেকে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী জাতির বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

এরপর সকাল সাড়ে ১০টায় নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ রেস্টুরেন্টের হলরুমে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা।

উক্ত কর্মসূচিসমূহে বিএনপি ও সকল অংগ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচী সফল করার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

অনুরুপ ভাবে সিলেট জেলার আওয়তাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকেও মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করার জন্য আহবান জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির কর্মসূচী

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বিজয় র‍্যালীর আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপির।

কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল ৯ টায় চৌহাট্টা পয়েন্ট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং বেলা ৩টায় কোর্ট পয়েন্ট থেকে বিজয় র‍্যালি।

উক্ত কর্মসূচীতে মহানগর বিএনপি ও তার অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ