বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভে ফোন ব্যবসায়ীরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভে ফোন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। এতে ওই ভবন সংলগ্ন সড়ক ও আশপাশের সড়কগুলোয় দেখা দিয়েছে তীব্র যানজট।

ব্যবসায়ীরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা চলছে। ১ লাখ টাকার একটি ফোনে ৫৭ শতাংশ শুল্ক বসানো হলে তার খুচরা মূল্য স্বয়ংক্রিয়ভাবে ২ লাখ টাকার বেশি হয়ে যায়।

তারা বলেন, এতে মোবাইল ব্যবসায় ক্ষতি হবে। এনআইআইআর সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন।

তাই মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা, এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কর্মসূচি বলে জানান বিক্ষোভকারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ