বিতর্কিতরা যেন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে না পারে, ইসিকে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিতর্কিতরা যেন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে না পারে, ইসিকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, অতীতের বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় কোনোভাবে অংশ নিতে বা প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

ড. মঈন খান বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট আমরা যে ছাত্রজনতার অভ্যুত্থান দেখেছি, তার ফলেই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা চাই— সেই পরিবর্তনের ধারাবাহিকতায় দেশের ১৮ কোটি মানুষ যেন গণতান্ত্রিক পরিবেশে নির্ভয়ে বসবাস করতে পারে, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারে এবং দেশের ১২ কোটি ভোটার যেন তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যাতে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করে—যাতে শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের মানুষও বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব এখন ইসির কাঁধে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ