বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দেওয়ার নির্দেশনা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দেওয়ার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্য দেশের সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। বিদেশি সব মিশনকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আমরা আমাদের সকল বিদেশি মিশনকে বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের ভিসা অনুমোদন ত্বরান্বিত করতে বলেছি। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানাচ্ছেন এবং এখান থেকে সঠিক নিউজ করার পরামর্শ দিয়েছেন।

এই সাংবাদিক বলেন, কোনো দ্বিতীয় মাধ্যম বা অতিরঞ্জিত রিপোর্টের দ্বারা নির্দেশিত হওয়ার চেয়ে নিজেরাই এখানকার পরিস্থিতি দেখে এবং সেই অনুযায়ী রিপোর্ট করা ভালো। সাংবাদিকদের ভিসা আবেদন দ্রুত ট্র্যাক করার জন্য আমি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি এবং হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ডেকেছি।

শফিকুল আলম বলেন, আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। তাই যারা বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্মক্ষমতা সম্পর্কে রিপোর্ট করতে চান তাদের স্বাগত জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ