বিদেশে পাচার টাকা দেশে আনা যাবে : অর্থমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশে পাচার টাকা দেশে আনা যাবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

ট্যাক্স পরিশোধ করে বিদেশে পাচার করা টাকা বৈধপথে দেশে আনার সুযোগ মিলবে। অর্থৎ নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নিয়ে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার সুযোগ মিলছে এবারের বাজেটে।

বিষয়টি জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে তো এ সুযোগ অনেকে নিয়েছে। ইন্দোনেশিয়ায় যখন এমন একটি এমনেস্টি (সাধারণ ক্ষমা) ঘোষণা করল, তখন অনেক টাকা বিদেশ থেকে দেশে ফেরত এসেছে। আমরা বিশ্বাস করি আমাদের এখান থেকে যারা টাকা নিয়ে গেছে, তারা এ সুযোগটি কাজে লাগাবে। তাদের জন্য এটি অত্যন্ত ভালো একটি সুযোগ, সেটি তারা কাজে লাগাবে। আমাদের সমস্ত দিক থেকেই চেষ্টা করতে হবে। যেসব টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে, সেগুলো ফেরত আনার জন্য এ উদ্যোগ। এই ধরনের এমনেস্টি (সাধারণ ক্ষমা) বিভিন্ন দেশ দিয়ে থাকে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, এটি আপনারা বাজেটে পাবেন। আর বাংলাদেশ ব্যাংক যেটি করছে সেটি বাজেটের আগেই করছে।

বিদেশ থেকে পাঁচ হাজারের বেশি ডলার পাঠানোর ক্ষেত্রেও ডকুমেন্টস লাগবে না, এতে বিদেশ থেকে কালো টাকা আসবে কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমরা চাচ্ছি যে সমস্ত কালো টাকা এ দেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশেথ চলে গেছে, বিভিন্ন সোর্স থেকে আমরা সেটি জানতে পারি। অনেক সময় বলা হয় বিদেশে যারা টাকা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি। বিভিন্ন মাধ্যমে আমরা দেখি দেশ থেকে টাকা চলে গেছে। বিদেশে যে টাকা চলে গেছে, আমরা বলেছি যাতে টাকাগুলো আমাদের দেশে ফেরত আসে।

বাজেটে এটি নিয়ে কোনো ঘোষণা থাকবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বাজেটের আগেই আমরা এটি চেষ্টা করছি। আমরা নিজেরাও চিন্তা ভাবনা করছি, এমন একটি উদ্যোগ নেয়া হবে সেটি আমরা জানি। বাজেট সংসদে উপস্থাপিত হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে আমরা বলতে চাই না। যখন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, সেটি বাংলাদেশ ব্যাংক থেকে হবে। বাংলাদেশ ব্যাংক সার্কুলার ইস্যু করবে তার মাধ্যমেই আপনারা জানতে পারবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ