বিদেশে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

গুলশানের হলি আর্টিজানের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’-এর মুক্তি নিয়ে জলঘোলা কম হয়নি। ৪ বছর আগে সিনেমার কাজ শেষ হলেও বারবার নানা কারণে পিছিয়েছে সিনেমাটি। সবমিলিয়ে দেশের প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা তখন খবর হলো আগামী ১০ই মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে ‘শনিবার বিকেল’র পরিচালক।
জনতার আওয়াজ/আ আ