বিদ্যুতের পর এবার দাম বাড়ল গ্যাসের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিদ্যুতের পর এবার গ্যাসের দাম বাড়ানো হলো। তবে আবাসিকে দাম বাড়েনি। শিল্প ও বাণিজ্যিক খাতে দাম বেড়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে- ভর্তুকি সমন্বয়ে গ্যাসের এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
যেসব খাতে বেড়েছে সেগুলো হলো- বিদ্যুৎ, সার, ক্যাপটিভ ও শিল্প। আর বাড়েনি আবাসিক, সিএনজি ও চা শিল্পের গ্যাসের দাম। নতুন দাম ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী গ্যাসের দাম বেড়েছে- বিদ্যুতে ৮ দশমিক ৯৮ টাকা, ক্যাপটিভে ১৪ টাকা, বৃহৎ শিল্প ১৮ দমমিক ০২ টাকা, মাঝারি শিল্প ১৮ দশমিক ২২ টাকা, ক্ষুদ্র শিল্প ১৯ দশমিক ২২ টাকা, বাণিজ্যিক হোটেল ৩ দশমিক ৩৬ টাকা।
এরআগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সরকারের নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য বাড়ানো হয়। যেখানে প্রতি ইউনিটে বিদ্যুতের দাম গড়ে ১৯ পয়সা বাোনো হয়। যা চলতি মাসের ১ তারিখ থেকেই দাম কার্যকর করা হবে।
জনতার আওয়াজ/আ আ