বিভাগীয় শহরে রাত ৮টায় অবরোধ সমাপ্তের ঘোষণা ইনকিলাব মঞ্চের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৪, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিভাগীয় শহরে রাত ৮টায় অবরোধ সমাপ্তের ঘোষণা ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বাদে সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি রাত ৮টায় সমাপ্ত করার অনুরোধ জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অবরোধ কর্মসূচি রাত ৮টায় শেষ হবে এবং পরবর্তী কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সংগঠনটি জানায়, ঢাকার বাইরে আন্দোলনকারী নেতাকর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা, জনদুর্ভোগ কমানো এবং আন্দোলনের পরবর্তী ধাপকে আরও সংগঠিতভাবে এগিয়ে নেওয়ার কৌশল থেকেই এই সিদ্ধান্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ