বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ সম্মেলনে উপস্থিত বিমান বাহিনী প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তাদেরর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান। পাশাপাশি বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে— এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান। এসময় তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন।
আইএসপিআর জানিয়েছে, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সংশ্লিষ্ট এয়ার অফিসার ও বিমান সদরের পরিচালকরা সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটিগুলোর এয়ার অধিনায়করাসহ সংশ্লিষ্ট এয়ার অফিসাররা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে ওই সম্মেলনে অংশ নেন।
জনতার আওয়াজ/আ আ