বিমানবন্দরে ইমানুয়েল ম্যাক্রোঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমানবন্দরে ইমানুয়েল ম্যাক্রোঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী রবিবার (১০ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাক্রোঁকে স্বাগত জানাবেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তার সফর সঙ্গীদের মধ্যে থাকছেন মিনিস্টার অব ইউরোপ অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স ক্যাথরিক কোলোনা। বাংলাদেশ সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন। সরকারপ্রধানের কার্যালয়ে একটি শীর্ষ বৈঠকে মিলিত হবেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রীর আয়োজনে ভোজসভায় যোগ দেবেন তিনি। দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিং করবেন বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরো জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। আর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফ্রান্সের প্রেসিডেন্টকে বিমানবন্দরে বিদায় জানাবেন। ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো নতুন উচ্চতায় উন্নীত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর হতে যাচ্ছে এটি। সে সময় ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে সফর করেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ