বিমানবন্দরে স্বামীসহ আ'লীগ নেত্রী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমানবন্দরে স্বামীসহ আ’লীগ নেত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন চৌধুরী ও তার স্বামীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গেলে সেখান থেকে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেকে ইউপি চেয়ারম্যান বলে পরিচয় দেন তিনি। পরে ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে জানতে পারেন শিরিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। পরে তাকে ও তার স্বামীকে আটক করা হয়।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ আটক দুজনকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ