বিমৌসুমি শকুনেরা মাঠে নেমেছে, সবাইকে সজাগ থাকতে হবে: কৃষিবিদ পলাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্চারামপুর) প্রতিনিধি
ছবি সংগৃহীত
মৌসুমি শকুনেরা মনোনয়নের জন্য মাঠে নেমেছে। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বাঞ্ছারামপুর বিএনপিকে রক্ষা করতে হলে বিএনপি তথা ধানের শীষের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। অন্যথায়, ধ্বংস হয়ে যাবে বিএনপি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এসব কথা বলেন।
উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ মেম্বারের সভাপতিত্বে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মো. আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম সেন্টু, দপ্তর সম্পাদক কামাল, মহিলা দলের সভাপতি মিনোরা বেগম, রুমা বেগম, রুজিনা আক্তার প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ