বিয়েতে রাজি সুস্মিতা, দিলেন শর্ত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়েতে রাজি সুস্মিতা, দিলেন শর্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সিনেমাজগতের ব্যক্তি বা তারকাদের প্রেম ও বিয়ের বিষয়গুলো দর্শকমনে বহুল চর্চিত-আলোচিত। এ ছাড়া তাঁদের কর্ম-ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ দর্শককের আগ্রহের অন্ত নেই। সম্প্রতি বিয়ের বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বলিউড নয়, বিশ্বসেরা সুন্দরী ৪৯ বছর বয়সী সুস্মিতা সেন। জানালেন, কী শর্তেই বা বিয়ে করবেন!

মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় সুস্মিতা। তাঁর ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্যেও। তবে প্রেম কিংবা বিয়ে নিয়ে তেমন কোনো রাখ-ঢাক নেই তাঁর। অল্প বয়সেই দুই মেয়ে দত্তক নিয়ে মাও হয়েছেন। তবে তাঁর বিয়ে করার ইচ্ছে রয়েছে!

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করব।

সুস্মিতা আরও বললেন, শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাঁকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।

উল্লেখ্য, সুস্মিতার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন। আবার মন দিয়েছিলেন পরিচালক বিক্রম ভাটকে। সম্প্রতি তো নাম জুড়েছিল ললিত মোদিরও সঙ্গেই। তবে এই মুহূর্তে মোটেই একা নন সুস্মিতা। তাঁর সেই পুরনো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে রয়েছেন লিভ ইন সম্পর্কে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ