বিয়ের অনুষ্ঠানের খরচের কথা ভেবে বিয়ে করেননি সালমান খান! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের অনুষ্ঠানের খরচের কথা ভেবে বিয়ে করেননি সালমান খান!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

৬০ ছুঁই ছুঁই বয়সেও অবিবাহিত সালমান খান, প্রেম বা ভাইদের বিবাহজীবনের ব্যর্থতা নয়, বিয়ের খরচই নাকি বড় বাধা—জানালেন তিনি নিজেই!
 

বলিউডের চিরসবুজ ব্যাচেলরদের একজন সালমান খান। ৬০ ছুঁই ছুঁই বয়সে এখনও বিয়ের মালা গলায় দেননি তিনি। সমসাময়িক সকল তারকাই বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে সংসারে ব্যস্ত হলেও বলিউড ভাইজান থেকে গেছেন অবিবাহিত। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা কেউ আবার মনে করেন অভিনেতার দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে না করার আসল কারণ কী, তা বছরখানেক আগেই প্রকাশ্যে এনেছিলেন বলিউড ভাইজান। ২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর।

বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে সালমান খান বলেন, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি।’

ভাইজান মজা করে আরও বলেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যানে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’
প্রসঙ্গত, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান। দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের, এমনটাই শোনা যাচ্ছে। তবে এই সম্পর্ক আদৌ পরিণতি পাবে কিনা, সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ