বিয়ের পিঁড়িতে বসলেন সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের পিঁড়িতে বসলেন সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন এ প্রজন্মের সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার। তার বরের নাম আসিফ নাওয়ার চিশতি। পেশায় তিনি একজন ব্যবাসয়ী।

শনিবার (১৭ জুন) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে এই তরুণ শিল্পীর বাগদান-আকদের অনুষ্ঠান হয়। যেখানে বুশরা-চিশতির পরিবারের সবাই ও নিকট আত্মীয়, বন্ধু বান্ধব’রা উপস্থিত ছিলেন।

আসিফের সঙ্গে পরিচয় কিভাবে? বুশরা জানান, ব্যবসায়ী আসিফের সঙ্গে তার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তবে পিএইচডি করতে গিয়ে ৫ বছর ভারতে ছিলেন গায়িকা। ফলে দুজনের কথা হতো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। সম্পর্ক গাঢ় হওয়ার পর দুজনেই উপলব্ধি করলেন, বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চান। সেই ভাবনা থেকেই মালা বদল।

বুশরা ও চিশতি দম্পতি সকলের কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, ‘উৎসবের বাংলাদেশ’, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পান বুশরা শাহরিয়ার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ