বিশাল ব্যবধানের পরাজয়ে সিরিজ হারল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ৮, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ৮, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে ‘বাঘ’ বাংলাদেশ। মিরপুর ও চট্টগ্রাম বাঘের ডেরা। এই ডেরায় ঢুকে ম্যাচ হেরেছে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া। সেখানেই ক্রিকেটের উঠতি দল আফগানিস্তানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকরা বৃষ্টি আইনে ১৭ রানে হারলেও কর্তৃত্ব ছিল রশিদদের। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১৮৯ রানে আটকে ফেলেছে সফরকারীরা। ১৪২ রানের বিশাল জয়ে এক ম্যাচ থাকতে সিরিজ জিতে নিয়েছে।
জনতার আওয়াজ/আ আ