বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা ও ব্রাজিল মানেই যেন ফুটবল। আর ফুটবল মানেই যেন উত্তেজনা ও রোমাঞ্চ। মেসি-নেইমারদের এই উত্তেজনা আর উত্তাপ ছড়িয়ে পড়ে হাজার মাইল দূরের মহাদেশেও। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী গতকাল রাতে মুখোমুখি হয়েছে ক্রিকেটে। সেটিও আবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে দুই ফুটবল পরাশক্তির দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে দুই দল মুখোমুখি হয়। যেখানে শেষ হাসি হেসেছে ব্রাজিলই। ২৫ রানের জয় পেয়েছে সফরকারী দল।

টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ৬৯ রান তুলেছিল ব্রাজিলের মেয়েরা। ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো।

৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিকোল মন্তেইরো।

রান তাড়ায় ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট আর্জেন্টাইন নারী দল। ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধস নামান ব্রাজিলের নিকোল মন্তেইরো। পরে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে আগামী ১৭ মার্চ। প্রসঙ্গত, স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ