বিশ্বকাপ শুরুর আগে ‘দাবা বোর্ডে’ মগ্ন মেসি-রোনালদো - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপ শুরুর আগে ‘দাবা বোর্ডে’ মগ্ন মেসি-রোনালদো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ

 

কাতারে ফুটবল বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটবল মাঠে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। এবার তাদের দেখা গেছে ভিন্ন ক্ষেত্রে। সামনে একটি ট্রাঙ্ক, যার উপরিভাগ দাবা বোর্ডের মতোই। সেখানে আবার দাবার গুটি সাজানো। আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে দাবার চাল নিয়ে গভীর চিন্তায় মগ্ন মেসি-রোনালদো।

মেসি ও রোনালদো দুইজনেই তাদের ফেসবুক থেকে ছবিটি পোস্ট করেছেন। পোস্টের সূত্র ধরে জানা গেছে, একটি ফ্যাশন ব্রান্ডের অংশ হিসেবে তারা এই ফটোশুট করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ