বিশ্বনাথ প্রেসক্লাবে ‘সাম্প্রতিক বাংলাদেশ প্রবাসীদের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সিলেটের বিশ্বনাথে প্রেসক্লাবে ‘সাম্প্রতিক বাংলাদেশ, প্রবাসীদের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও যুক্তরাজ্যের বারা অব নিউহ্যামের সাবেক ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আহমেদ এ মালিক, সলিসিটর আব্দুল হামিদ টিপু, ইউনাইটেড ওলামা কাউন্সিলের প্রেসিডেন্ট মাওলানা লুৎফুর রহমান ক্বাশেমী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক প্রবাসী গোলজার খান, দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন প্রবাসী ডা. শানুর আলী মামুন, শিক্ষাবিদ মাস্টার ঈমাদ উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, প্রবাসীরা দেশে আসলে এয়ারপোর্ট থেকে শুরু করে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, জায়গা-জমি’সহ বিভিন্ন বিষয় নিয়ে নানান সমস্যা পোহাতে হয় প্রবাসীদেরকে। এসব অযথা হয়রানী থেকে প্রবাসীরা বাঁচতে চান। আর এসব অযথা হয়রানী না কমলে একটা সময় প্রবাসীদের দেশে আসা বন্ধ হয়ে যেতে পারে।
এসময় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, সদস্য শহিদুর রহমান, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, সংগঠক জায়েদ আলী, মোজাম্মেল হক, আনোয়ার আলী, আফজল মিয়া, তাজুল ইসলাম, ফাহিম আহমদ, নাছির উদ্দিন, সাব্বির আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ