"বিশ্বনাথ স্পোর্টস ডেভোলাপম্যান্ট ট্রাস্ট ইউকের কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

“বিশ্বনাথ স্পোর্টস ডেভোলাপম্যান্ট ট্রাস্ট ইউকের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

 

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথ উপজেলার সাবেক ভিবিন্ন পর্যায়ের খেলোয়াড়,ক্রীড়া সংগঠক যুবক ও তরুণদের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলায় তরুণদের বিভিন্ন খেলাধুলায় উৎসাহিত করা এবং খেলাধুলার মান উন্নয়নের লক্ষে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলাপম্যান্ট ট্রাস্ট ইউকে নামে একটি সংগঠনের আত্বপ্রকাশ করা হয়।

সিলেটের এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং প্রাক্তন ফুটবলার ও সংগঠক মোঃ সেবুল মিয়ার পরিচালনায় গত ১৩ জুন রোজ মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক আলোচনা সভার মাধ্যমে উপস্থিত সকলের সম্মতিক্রমে প্রাক্তন ফুটবল খেলোয়াড় আবদুর রাজ্জাক কে সভাপতি,বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক আব্দুল জলিল কে সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেট খেলোয়াড় ও সংগঠক আব্দুল আলীম কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে আগামী ২ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং কমিটির অন্যান্য সকল সদস্যবৃন্দের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠক মোঃ কদর উদ্দিন,খালেদ খান,মুমিন খান মুন্না,তোফাজ্জল আলম তোফায়েল,আব্দুল ওয়াহিদ আলমগীর,আব্দুস শহীদ,শেখ হারুন রশিদ,এনামুল হক,আবুল কালাম,মোঃ ফখর,মোঃ শিপন,ফখরুল ইসলাম,শেখ আমিনুর রশীদ মামুন,আবদুশ শহীদ,জিলু মিয়া,ইমরান হক,জামাল উদ্দিন,নোমান আহমদ,ছামির আলী ও নিজাম উদ্দিন প্রমুখ।

উপস্থিত সংগঠনের সদস্যবৃন্দ উল্লেখ করেন যথা শিগ্রই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে একটি পরিচিতি সভার মাধ্যমে সংগঠনের কর্মসূচি উপস্থাপন করবেন এবং যুক্তরাজ্যের ভিবিন্ন শহরে বসবাসরত বিশ্বনাথের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব,সংগঠক,বর্তমান ও প্রাক্তন ক্রীড়াবীদ সহ সকলকে সংগঠনের সাধারণ সদস্য করে সংগঠনকে বৃহৎ আকারে প্রতিষ্ঠার জন্য কর্মসূচি গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ