বিশ্ববাজারে তেলের দাম কমলে সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্ববাজারে তেলের দাম কমলে সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৪, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৪, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ

 

বিশ্ব বাজারে তেলের দাম কমলে দাম সমন্বয় করা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এটি নিয়ে (তেল)যেভাবে হাউকাউ চারিদিকে সমগ্র পৃথিবীতে এটি নিয়ে অস্থিরতা। এবং আমরা বলেছি বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল ভাবে কমবে তখন সমন্বয় করা হবে।’

রবিবার (১৪ আগস্ট ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আজকে মূল্যস্ফীতি নিয়ে কাগজ বড় বড় প্রতিবেদন। প্রতিবেদন হওয়াটাকে স্বাভাবিক, আমি দোষ দেখি না। কিন্তু সেটির সঙ্গে বিশ্বে কি হয়েছে সেটি যদি বলা হয় তাহলে আমি মনে করি সেটি সঠিক সাংবাদিকতা। দেশের কথার সঙ্গে বিশ্ব পরিস্থিতির কথা না বললে জনগণ বিভ্রান্ত হবে।

তিনি বলেন, আমি সে জন্য গণমাধ্যমকে বিনিত ভাবে অনুরোধ করছি। দেশের কথা লেখার পাশাপাশি বিশ্ব পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। তাহলে সঠিক চিত্র মানুষ জানবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোশতাক সেনাপ্রধান করার জন্য জিয়াউর রহমানকে নিয়েছে। ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রুপান্তর করে জিয়াউর রহমান। হত্যাকারীদের বিদেশে পালানো ও বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান।

তি‌নি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমান। জিয়াউর রহমান ও জিয়া পরিবার বঙ্গবন্ধু হত্যার প্রধান উপকার ভোগী। বঙ্গবন্ধুর হত্যার দিন ভোরে জিয়াউর রহমান কেন সুটেড বুটেড ছিলেন। তিনি কি তাহলে হত্যার ঘটনা শুনার জন্য অপেক্ষা করেছিলেন। যেখানে সেনাপতি হিসেবে বঙ্গবন্ধুকে রক্ষা করার কথা তিনি সেটি না করে হত্যাকান্ড বিষয়ে বলেছিলেন সো হোয়াট? ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। দেশি বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।’

প্রেসক্লাবে রাজনৈতিক বক্তব্য দিতে চাইনা। আমি সত্যগুলো বলেছি। যদি সত্য না বলি তাহলে আমি তথ্যমন্ত্রী হিসেবে জাতির কাছে দায়ী থাকবো। আমি বলবো বঙ্গবন্ধু হত্যার কুশীলব কারা তার সঠিক তথ্য সন্নিবেশিত করতে একটি কমিশন গঠন করতে হবে। এছাড়া যেসকল হত্যাকারীরা বেঁচে আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। জাতীয় প্রেসক্লা‌বের সভাপ‌তি ফ‌রিদা ইয়াসমি‌নের সভাপ‌তি‌ত্বে সভায় বি‌ভিন্ন পর্যা‌য়ের সাংবা‌দিক নেতারা উপস্থিত ছি‌লেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ