বিসিক নির্বাচনে চারজনের প্রার্থীতা বাতিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিসিক নির্বাচনে চারজনের প্রার্থীতা বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জনের মনোনয়নপত্র বৈধ এবং চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এ সময় রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বৈধ ও মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত), জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ও আলী হোসেন।

বাতিল সকল প্রার্থীরা স্বতন্ত্র। তারা হলেন লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো. আসাদুজ্জামান ও নেছারউদ্দিন। আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ