বুথে ডুকে বের হয়ে অভিযোগ তোলার সুযোগ নেই: ড. নাসরিন সুলতানা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বুথে ডুকে বের হয়ে অভিযোগ তোলার সুযোগ নেই: ড. নাসরিন সুলতানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছে উমামা ফাতেমার প্যানেলের প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ব্যালট প্যাপার নিয়ে বুথে ডোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার ভোট চলাকালীন সময়ে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঐ প্রার্থীর অভিযোগ তার পরিচিত এক ভোটার বুথে গিয়ে ভোট দিতে গিয়ে দেখেন সেখানে পূর্বেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া হয়ে গেছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, “অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট প্যাপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগজারী ব্যালট প্যাপার হাতে নিয়েই এটি বলতে পারবেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন। এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট প্যাপার দিয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ