বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নাঈমকে মা-বাবার কাছে পৌঁছে দিলেন রত্না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নাঈমকে মা-বাবার কাছে পৌঁছে দিলেন রত্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ

 

গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বনশ্রীতে বাংলা সিনেমার অভিনেত্রী রত্না কবিরের রেস্টুরেন্ট ‘ওয়েস্টার্ন লাউঞ্জ’-এর সামনে পড়ে থাকতে দেখা যায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নাঈমকে। খবর পেয়ে সকালবেলা রত্না হাজির হন সেখানে। নাঈমকে সঙ্গে করে বাসায় ফেরেন। এরপর নিজের হাতে তাকে গোসল করিয়ে খাওয়াদাওয়া করান।

খিলগাঁও থানায় যোগাযোগ করেন নাঈমের পরিবারকে খুঁজে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন নাঈমের পরিবার ঢাকার সিপাহীবাগে থাকে। সঙ্গে সঙ্গে রত্না নিজের গাড়িতে করে নাঈমকে নিয়ে তার পরিবারের কাছে যান। তুলে দেন তাদের হাতে। এ সময়ের একটি ভিডিও প্রকাশ করেছেন রত্না। দেখা যায় ছেলেকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাঈমের মা।

রত্না বলেন, ‘এই দৃশ্য দেখে আমার চোখেও পানি চলে আসে। আমি যা করেছি নিজের দায়িত্ববোধ থেকে করেছি। সন্তান যেমনই হোক প্রত্যেক মা-বাবার কাছে অমূল্য ধন। নাঈমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ