বুবলী আমার পরিবার ধ্বংস করেছে, বললেন তাপসের স্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বুবলী আমার পরিবার ধ্বংস করেছে, বললেন তাপসের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের মিউজিক ফর পিস কনসার্টে দেশীয় চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরুর ঘোষণা দেয়।

কিন্তু করোনা মহামারির কারণে প্রযোজনায় আসতে প্রতিষ্ঠানটির বিলম্ব হয়। তবে চলতি বছর চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছে টিএম ফিল্মস। সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর একটি ‘খেলা হবে’। যেটি নির্মাণ করছেন ‘ন ডরাই’খ্যাত তানিম রহমান অংশু। তবে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সিনেমাটির মাধ্যমে প্রথমবার পর্দা শেয়ার করতে দেখা যাবে ঢাকাই সিনেমার দুই তারকা অভিনেত্রী পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলীকে!

গেল অক্টোবরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। এমনই খবর প্রকাশ হয় গণমাধ্যমে। তবে এবার টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নি দিলেন অবাক করা তথ্য।

তাপসের সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। স্ট্যাটাসটি এখন দেখা না গেলেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

যেখানে মুন্নী লেখেন, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ