বৃটিশ নিরাপত্তা সংস্থা প্রধানের দাবি বৃটিশ রাস্তায় দাঙ্গাহাঙ্গামা তৈরির স্থায়ী মিশনে রয়েছে রাশিয়ান গুপ্তচররা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃটিশ নিরাপত্তা সংস্থা প্রধানের দাবি বৃটিশ রাস্তায় দাঙ্গাহাঙ্গামা তৈরির স্থায়ী মিশনে রয়েছে রাশিয়ান গুপ্তচররা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , লন্ডন থেকে বিশেষ প্রতিনিধি
রাশিয়ান গুপ্তচররা বিশেষ করে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ ব্রিটিশ রাস্তায় দাঙ্গাহাঙ্গামা তৈরি করার জন্য একটি স্থায়ী মিশনে রয়েছে বলে দাবি করেছেন বৃটিশ ইন্টেলিজেন্স এজেন্সি এম১৫ এর প্রধান
কেন ম্যাককালাম । পশ্চিম লন্ডনে সরকারের কাউন্টার-টেরোরিজম অপারেশন সেন্টার থেকে যুক্তরাজ্যের মুখোমুখি হুমকির বিষয়ে তার বার্ষিক বক্তৃতা দেওয়ার সময় ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায়, রাশিয়ান নিরাপত্তা পরিষেবাগুলো পশ্চিমা সংকল্পকে দুর্বল করার বিভ্রান্তিকর আশায় পুতিনের অনুগামীরা অন্যত্র হামলা চালাতে চাইছে বলে মন্তব্য করেন এম১৫ প্রধান ।
মেক বলেন , রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ইউরোপ থেকে ৭৫০ জনেরও বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করা রাশিয়ান গোয়েন্দা সংস্থার পশ্চিমে ক্ষতি সাধনের ক্ষমতায় বড় ধাক্কা দিয়েছে ফলস্বরূপ, রাশিয়া এবং ইরানের মতো ক্ষতিকর রাষ্ট্রগুলি তাদের বিকৃত কাজ করার জন্য ক্রমশ অপরাধী উপাদানের দিকে ঝুঁকছে।রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ ২০১৮ সালে সালিসবারিতে রাসায়নিক অস্ত্র হামলার জন্য দায়ী বলে বিবেচিত হয়েছে। পূর্বে জিআরইউ দ্বারা পরিচালিত বিপজ্জনক কর্মঅগ্নিসংযোগ, নাশকতা এবং আরও অনেক কিছু দেখেছি যা এখনো ক্রমবর্ধমান ।
তিনি আরও বলেন ,আমি কঠোর সতর্কতার সাথে বলছি কেউ যুক্তরাজ্যে অবৈধ কাজ করার জন্য ইরান, রাশিয়া বা অন্য কোন রাষ্ট্রের কাছ থেকে অর্থ নিয়ে থাকেন তাহলে আপনি জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ বিরোধী যার জন্য আপনি অনুশোচনায় ভোগবেন।
বৃটেনের নিরাপত্তা পরিষেবাগুলিকে উদ্দেশ্য মেক আরও বেলন আল-কায়েদা সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতকে পুঁজি করতে চেয়েছে এবং তার কর্মীরা যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রীয় আগ্রাসন বৃদ্ধির ঝুঁকির প্রতি তাদের পূর্ণ মনোযোগ দিতে পারে তাই বৃটেনের নিরাপত্তা পরিষেবাগুলিকে বৃহত্তর এনক্রিপশন এবং গোপনীয়তার আহ্বানের মুখে অবশ্যই অনলাইন যোগাযোগের অ্যাক্সেস বজায় রাখতে হবে অন্যথায় সন্ত্রাসীরা পরিণতির ভয় ছাড়াই মাত্রায় কাজ করতে সক্ষম হবে ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ