বৃহত্তর আন্দোলনে আলোচনা অব্যাহত থাকবে: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃহত্তর আন্দোলনে আলোচনা অব্যাহত থাকবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই ফ্যাসিস্ট অনির্বাচিত, গণতন্ত্র হরণকারী সরকারকেঅপসারণের লক্ষ্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে, নিরপেক্ষ সরকারের অধীনেনির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি সিদ্ধান্ত মোতাবেক আমরা বৃহত্তর একটি আন্দোলন গড়ে তোলারজন্য দেশের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপআলোচনা করার যে কর্মসূচি তা শুরু করেছি। সেই ধারাবাহিকতায়আজ দ্বিতীয় দিন আমরা ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছি।

তিনি বলেন, ‘সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা একটাপরিণতির দিকে পৌঁছাতে পারছি।

শুক্রবার (২৭ মে) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ শেষে তিনি এসবকথা বলেন।

২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আপনারা সবাই জানেনআমরা যার যার অবস্থান থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি এবং এক যুগেও বলে আসছি এই অনির্বাচিত সরকার দেশ জনগণের ক্রমাগত ক্ষতি করে চলেছে। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে। দেশের সবাইকেগণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। সেই সরকারের হাত থেকে দেশ দেশের মানুষকে বাঁচানো এত সকল রাজনৈতিকদলগুলো বিশেষ করে গণতন্ত্রমনা মানুষের জন্য জরুরি হয়ে পড়েছে। এই জরুরি কর্ম যৌথভাবে সম্পাদনের জন্য বৃহত্তর ঐক্যঘর তোলার যে প্রয়াস এবং যে সিদ্ধান্ত বিএনপির তার আলোকেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাকরছি।

তিনি বলেন, ‘বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে দীর্ঘদিন ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, তাদের সঙ্গে আজকে আমরা আলোচনাকরেছি এবং সেই আলোচনায় দেশের বিদ্যমান পরিস্থিতি, পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের করণীয় তা নিয়ে আলোচনাকরেছি। মোটামুটি আমরা একমত হয়েছি। কিন্তু এসব বিষয়ে আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না এইজন্য যেঅন্যান্যরাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব, আলোচনা করে পরবর্তীতে যার যার অবস্থান থেকে কিংবা এক যোগে ঘোষণাদিয়ে জানাবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ