বৃহন্নলা চরিত্রের জন্য হেনস্তার শিকার সুস্মিতা সেন! - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃহন্নলা চরিত্রের জন্য হেনস্তার শিকার সুস্মিতা সেন!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৫, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৫, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

‘তালি’ সিরিজে বৃহন্নলা চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিরিজটির পোস্টার ও ট্রেলার। ট্রেলার দেখে অনেকেই প্রশংসা করেছেন সুস্মিতার। তবে এর আগে পোস্টার প্রকাশের পর সুস্মিতার হয়েছিলেন হেনস্তার শিকার। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমকে সুস্মিতা বলেন, “সিরিজের পোস্টারে শুধু আমার মুখ আর তালির ছবি ছিল। আমার মনে আছে, শুধুমাত্র এটুকু দেখেই আমার কমেন্ট বক্সে উপচে পড়েছিল ঘৃণাভরা মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় তো বেনামি প্রোফাইলের ছড়াছড়ি। সেগুলো থেকেই ‘তালি’তে আমার লুক দেখে ‘এই ছক্কা’ বলে আওয়াজ দেওয়া হয়েছিল। আমার মনে হয়েছিল, আমার সঙ্গে কেন এরকম করছে?”

বিষয়টি মানসিকভাবেও আঘাত দিয়েছিল সুস্মিতাকে। তিনি বলেন, ‘যেহেতু আমার টাইমলাইনে এ সমস্ত লেখা হচ্ছিল, তাই বিষয়টাকে ভীষণই ব্যক্তিগতভাবে নিয়ে ফেলেছিলাম। অবশ্যই যারা কটাক্ষ করেছিল, তাদের সকলকে ব্লক করে দিই। কিন্তু একটি বিষয় আমাকে খুব নাড়া দিয়েছিল। শুধুমাত্র গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করেই যদি আমাকে এহেন কটু কথা শুনতে হয়, তাহলে ওঁরা তো প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে এমন মুহূর্ত কাটান।’

রবি যাদবের পরিচালনায় নতুন এই সিরিজে নিজেকে যেন একেবারে বদলে ফেলেছেন অভিনেত্রী। কিন্নরের ভূমিকায় অভিনয়ের জন্য বাচনভঙ্গিতেও এনেছেন পরিবর্তন। সুস্মিতা ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীতীশ রাঠোর, অঙ্কুর ভাটিয়া, ঐশ্বর্য নারকর। আগামী ১৫ আগস্ট থেকে জিও সিনেমায় দেখা যাবে ওয়েব সিরিজটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ