বেগম খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে: টুকু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক যুব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে আর কারো পিঠের চামড়া থাকবে না।’

তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অনেক শক্তিশালী। ওনার নেতৃত্বে এই সরকার পতনের আন্দোলনে আমরা রাজপথে থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি না করা পর্যন্ত ও দেশনেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং যে সকল ভাইয়েরা ভোট দিতে পারেনি তাদের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকবো রাজপথ ছেড়ে যাবো না।’

এ সময় তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর রাজবন্দী থেকে মুক্তির দাবিও জানান। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ