বেগম খালেদা জিয়ার সঙ্গে নুরুল হক নুর এবং রাশেদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বেগম খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতায়ও তিনি প্রশংসা করেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জনতার আওয়াজ/আ আ