বেগমগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেগমগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ

 

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়ন্দো পুলিশ (ডিবি)। এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো আরিফ হাওলাদার (২৯) সে বাগেরহাটের মোরেলগঞ্জ থানার পলেরহাট গ্রামের মনির হাওলাদারের ছেলে, আব্দুল ওহাব (২২) ফেনী সদর উপজেলার জেরকাচার গ্রামের আব্দুল কাদেরের ছেলে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ