বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও প্রতিমাসে নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শুক্রবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকান তালহা স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

তালহা স্পিনিং মিলের আন্দোলনরত শ্রমিকরা বলেন, কারখানার শ্রমিকদের প্রতি মাসের ২০ তারিখে বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। আমরা বারবারই প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না। এছাড়াও গার্মেন্টস শ্রমিকদের বেসিক বেতন ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও আমরা যারা টেক্সটাইল শ্রমিক হিসেবে আছি তাদের বেসিক বেতন

শ্রমিক মেহেদী হাসান বলেন, আমরা এখানে রুম ভাড়া নিয়ে থাকি, পুরো মাসে মুদি দোকান থেকে বাকিতে দৈনন্দিন পণ্য কিনে বেতন পেয়ে বিল পরিশোধ করি। কারখানা থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন না দিলে আমরা ঘর ভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারি না। এনিয়ে দোকান মালিক ও বাড়ির মালিকদের কথা শুনতে হয়। আমাদের এই দুর্ভোগের কথা কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার বললেও তারা তা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।

এদিকে ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা মহাসড়ক ত্যাগ করেন।

শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ইনচার্জ মো. মিনহাজ জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কারখানার ভেতরে শ্রমিকদের আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। দ্রুতই শ্রমিকদের সমস্যা মিটে যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ