বেনজির-আজিজকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন মান্নার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেনজির-আজিজকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন মান্নার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৯, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৯, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক সেনা প্রধান আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিরকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন রেখেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, যারা বেনজির এবং আজিজকে তৈরি করেছেন তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। আজিজ এবং বেনজিরের বিরুদ্ধে এখনো মামলা হলো না এই দাবি নিয়ে রাজপথে নামতে হবে।

তিনি আরও বলেন, এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না খোঁজা হচ্ছে তাদের মাংসের টুকরোকে; কত হৃদয় বিদারক।

বুধবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনতার মেয়র ইঞ্জিঃ ইশরাক হোসেনসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। গত বছরের বাজেটের চেয়ে এবার এক লক্ষ কোটি টাকা বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঋণের টাকা জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা সবাই জানি এই সরকার একটা মিথ্যুক সরকার। মানুষের মাঝে মিথ্যা কথা বলে এবং ভোটের সময় মানুষের বুকে ছুরি চালিয়ে দেয়। আওয়ামী লীগ একটা লুটেরা-চোর-দুর্নীতিবাজ সরকার। দেশকে বাঁচাতে এবং দেশের মানুষকে বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা রাজনীতিতে ঝড় উঠিয়ে দিয়েছেন সেটা হল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে। বিরোধী দলের নেতাকর্মীদের জেলখানায় রেখে হত্যা-নির্যাতন করে একদলীয় শাসন কায়েম করার দিকেই সরকার ধাপিত হচ্ছে। সরকার উন্নয়নের গাল-গল্প করে ঋণের বোঝা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। নিজেদের আধিপত্যকে কায়েম করার জন্যই ঢাকাকে উত্তর-দক্ষিণে ভাগ করেছে।

তিনি বলেন, এই সরকার দেশের জনগণের উপর পৈচাশিক নির্যাতন দমন-পীড়ন করে যাচ্ছে। শেখ হাসিনা জানে বেগম খালেদা জিয়া রাজপথে আন্দোলন করতে পারলেই আমাদের অস্তিত্ব থাকবে না এজন্যই তাকে মুক্তি দিচ্ছে না। এই সেদিন ছাত্রদলের সাবেক সভাপতির উপরে শিল্পকলার সামনে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে হামলা করানো হয়েছে।

নুর বলেন, ওবায়দুল কাদের বলেছেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজিজ এবং বেনজীর এসেছে। এই সরকার কী আজিজ- বেনজীরদের বিরুদ্ধে স্বপ্রনোদিত হয়ে কোন ব্যবস্থা নিয়েছে? বেনজীরকে দিয়ে যে অপকর্ম করানো হয়েছে এখন বিচার না করলে দায় আলটিমেটলি সরকারের উপরে আসবে। আনারের মাংস যদি বাথরুমের টাংকি থেকে উদ্ধার করা যায় তাহলে আমরা জানতে চাই চৌধুরী আলম ইলিয়াস আলীসহ গুম হওয়ারা কোথায় আছে? লড়াইয়ের পথ অনেক দীর্ঘ পর্যায়ক্রমে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাবেক, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সহ সভাপতি রাশেদ প্রধান, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ