বেনজিরের বিদেশে পাঠানো চেরাগ কোথায় কার কাছে!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ২৭, ২০২৪ ১:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ২৭, ২০২৪ ২:০৪ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি
সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এসময় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দেন।বৃহস্পতিবার (২৩ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের একটি কমিটি দুই মাসের বেশী সময় ধরে কাজ করে যাচ্ছে৷ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়৷ প্রতিবেদনে বলা হয়, বেনজীরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ১ হাজার ৪০০ বিঘা জমির ওপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরও ৮০০ বিঘা জমি কিনেছে তাঁর পরিবার। এ ছাড়া পাঁচ তারকা হোটেলের ২ লাখ শেয়ারও রয়েছে তাঁদের। ঢাকার বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেনজীরের পরিবারের। এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সুত্রমতে, দেশের ভিতরে এইসব সম্পদ ছাড়া ও আরো কয়েকগুন বেশী সম্পদ পাচার করেছেন দেশের বাইরে৷ আর এই কাজে যারা সহযোগিতা করেছেন তারা বেনজিরের মদদপুষ্ট কাছের মানুষ৷ দেশে বেনজিরের সম্পদ ক্রোক হলে ও বহাল তবিয়তে আছেন বেনজিরের আস্থাভাজন সব সহযোগিতারা ৷ বিশ্বস্ত সুত্রমতে, বেনজীরের অবৈধ ভাবে অর্জিত সম্পদের একটা বড় অংশ তার আস্থাভাজন কিছু লোকের মাধ্যমে দেশের বাইরে বিনিয়োগ করা হয়েছে যা আদালত কর্তৃক ঘোষিত জব্দ সম্পদের চেয়ে বেশী৷ আর তার বড় একটি অংশ বিদেশে পাঠিয়েছেন তার একান্ত ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে৷
জনতার আওয়াজ/আ আ