বেনজীর যে কোনো জায়গায় যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ৩, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ৩, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ যে কোনো জায়গায় যেতে পারেন, কারণ তার বিরুদ্ধে দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই।
সোমবার (৩ জুন) এন্টিগা ও নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যে কোনো জায়গায় যেতে পারেন।
৬ জুন তিনি দুদকে উপস্থিত হন কি না, সেটা দেখার বিষয়।’
দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজীরের বিষয়গুলো সামনে আসছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন জানিয়েছেন মন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ