বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে শহীদ মিনারে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে শুরু করেছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। শহীদ স্মরণে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গান গাইতে গাইতে ফুল হাতে শহীদ মিনার এর দিকে এগিয়ে যাচ্ছেন শ্রদ্ধা নিবেদনকারীরা।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়েছে। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে বুকে কালো ব্যাজ ধারণ করে সাদা কালো পাঞ্জাবি, শাড়ি পরে শুরু হয়ে প্রভাতফেরির শ্রদ্ধা নিবেদন। শহীদ মিনারের পশ্চিম দিক থেকে বেদীতে ওঠার দীর্ঘ লাইন এঁকে বেঁকে চলে গেছে বহুদূর। সবার হাতেই নিজ নিজ সংগঠন, প্রতিষ্ঠানের ব্যানার, ফুলের ডালা। পরনে বেশিরভাগেরই পাঞ্জাবি আর শাড়ি। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষে এমন হাজার হাজার লোক এখনও শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা জানাতে অপেক্ষায় আছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পরও দেখা গেছে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা তাদের। এই লাইন মানুষের ঢল এঁকে বেঁকে চলে গেছে জগন্নাথ হলের গেট পেরেয়ি আজিমপুর সংযোগ সড়কের দিকে।
বেদীতে প্রবেশের জন্য ওয়ারী থানা স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী বলেন, আমারাসহ শত শত সংগঠন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। মানুষের ঢল নেমেছে এখানে, সব সংগঠনগুলো সবাই শহীদ বেদীদে শ্রদ্ধা জানাবে। তাই সিরিয়ালে দাঁড়াতে হয়েছে সবাইকে। প্রায় দেড় ঘণ্টা ধরে আস্তে আস্তে লাইনগুলো সামনের দিকে এগিয়ে আসছে। জগন্নাথ হলেও আরও অনেক পর থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে লাইনে দাঁড়িয়েছি। খুব ধীর গতিতে শহীদ মিনারের দিকে লাইন এগুচ্ছে।
এদিকে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো।
জনতার আওয়াজ/আ আ