বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন প্রতিদিনের বাংলাদেশের রাহাত হুসাইন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন প্রতিদিনের বাংলাদেশের রাহাত হুসাইন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক রাহাত হুসাইন। তিনি তার বিশেষ প্রতিবেদন ‘নীরবে বিলুপ্ত হচ্ছে দক্ষিণ সিটির হোমিও দাতব্য চিকিৎসা’ প্রতিবেদনের জন্য সেবা ও জনদুর্ভোগ ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করেন। পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে। এবার পাঁচ ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে এ পুরস্কারে ভূষিত করা হয়।

এবার নগর পরিকল্পনা ক্যাটাগরিতে (অনলাইন ও প্রিন্ট) পুরস্কার পেয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক জাহিদুল ইসলাম, সেবা সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদুল হাসান, টেলিভিশন ক্যাটাগরিতে যৌথভাবে এখন টিভির দেলোয়ার হোসাইন দোলন ও বাংলা ভিশনের কেফায়েত শাকিল এবং অনুসন্ধানী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক নাজমুল সাঈদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ